ভয়ংকর নির্বাচন: গোষ্ঠী সংঘর্ষে বলি নির্দল প্রার্থীর সমর্থক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

ভয়ংকর নির্বাচন: গোষ্ঠী সংঘর্ষে বলি নির্দল প্রার্থীর সমর্থক


মনোনয়ন প্রত্যাহারের জন্য এতদিন বিরোধীদের উপর চাপ দেওয়ার অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের ভাতারে। বোমাবাজির জেরে মৃত্যু হয় এক ব্যক্তির। নাম রমজান মোল্লা, বয়স ৫৮। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ভাতারের ভূমশোর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভাতার থানার পুলিশ।

ভাতারের ১০৩ নম্বর গ্রাম সংসদ আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন সান্তনা বেগম। আর তাঁর বিরুদ্ধে বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকদের সমর্থনে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন সামিমা খাতুন। মৃত রমজান মোল্লা সামিমা খাতুনকে সমর্থন করছিলেন বলে জানা গেছে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ তিনি যখন রেশন দোকান থেকে ফিরছিলেন তখন তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রমজান মোল্লা ওই এলাকার তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারীর ঘনিষ্ঠ। আর তৃণমূলের প্রাক্তন বিধায়ক বনমালি হাজরার ঘনিষ্ঠ সান্তনা বেগম। অনেকদিন ধরেই মানগোবিন্দ ও বনমালি হাজরার অনুগামীদের মধ্যে গন্ডগোল চলছিল।

No comments:

Post a Comment

Post Top Ad