আসানসোলঃ মাননীয় মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে শহরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভীতির পরিবেশ থেকে বেরিয়ে পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার শুভেচ্ছা নিয়ে পরীক্ষাকেন্দ্র গুলিতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনব উদ্যোগ৷বিগত এক সপ্তাহ ধরে রামনবমীর মিছিলকে ঘিরে শহরে যে সাময়িক ভীতির সঞ্চার হয়েছিল তাতে বেশকিছু ছাত্র-ছাত্রী পরীক্ষাকেন্দ্রমুখি হতে পারেনি৷ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে৷
সেই ভীতির পরিবেশ থেকে বেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সাফল্য লাভ করতে পারে তার শুভেচ্ছা বার্তা নিয়ে যুব তৃণমূল কংগ্রেস শহরের পরীক্ষাকেন্দ্রগুলিতে ছাত্র-ছাত্রীদের হাতে পানীয় জলের বোতল তুলে দেয়৷একই সাথে তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে কোনো অসুবিধা হয়েছে কি-না,সেই বিষয়েও খোঁজ-খবর নেয়৷পাশাপাশি তারা যাতে পরীক্ষায় সাফল্য লাভ করে,সে বিষয়ে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়৷এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূলের পক্ষ থেকে অশোক বোস,গৌতম তিওয়ারী, অধীর গুপ্তা সহ আরো অনেকে৷


No comments:
Post a Comment