বাঘের হামলার শিকার দুই শিকারি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 April 2018

বাঘের হামলার শিকার দুই শিকারি



কৃশানু ভদ্র,মেদিনীপুরঃ বনশুয়োরের শিকার করতে গিয়ে বাঘের হামলার শিকার হয় দুই শিকারি। জানা গিয়েছে,
শুক্রবার জঙ্গলে শিকারে গিয়ে বাঘের হামলায় আহত হয় দুই আদিবাসী।ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের বাগঘোড়ার পার্শ্ববর্তী কাননডিহা জঙ্গলে।

  স্থানীয় সূত্রের খবর, এই সময় আদিবাসীদের শিকার পর্ব চলছে । এই উপলক্ষে তারা শুক্রবার জঙ্গলে শিকারে  গিয়েছিল। পরে জঙ্গলে বাঘের আক্রমণে জখম হয় তারা।   আহত  দুই শিকারিকে স্থানীয় দেপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এনে  ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে। এই দুই ব্যক্তির নাম বাবলু হাঁসদা ও বাদল হাঁসদা।

 অন্যদিকে, এই জঙ্গলেই শিকারে গিয়ে গ্রামবাসীরা শুক্রবার একটি আধ খাওয়া বনশুয়োরের দেহ দেখতে পায়। সেই সঙ্গে ঐ এলাকায় বাঘের পায়ের ছাপও দেখতে পাওয়া যায়। বন শুয়োরের সঙ্গে বাঘের  ধস্তাধস্তির নমুনা এলাকায়
ছড়িয়ে ছিল।

No comments:

Post a Comment

Post Top Ad