বুনো শুয়োরের আক্রমণে মৃত রাখাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 20 April 2018

বুনো শুয়োরের আক্রমণে মৃত রাখাল



স্নেহা চক্রবর্তী, বীরভূম: গরু চড়াতে গিয়ে বুনো শুয়োরের আক্রমনে  মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম স্বপন সোরেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে ।শুক্রবার মৃত  ওই যুবকের  দেহ ময়না তদন্ত করে পরিবারে হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বৃহস্পতিবার অসানসুলি মাঠে গরু চড়াতে গিয়েছিলেন মৃত স্বপন সোরেন। সেই সময় একটি বুনো শুয়োর স্বপনকে লক্ষ করে আক্রমন করার চেস্টা করে । ঘটনাস্থলে  জমিতে পরে যায় স্বপন ।তাকে অনবরত কামড়াতে থাকে ওই বুনো শুয়োর । স্থানীয় মানুষ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিউরি হাঁসপাতালে নিয়ে যায় । হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা স্বপন কে মৃত বলে দাবি করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গ্রামে। প্রতিবেশিরা ক্ষতিপূরনের দাবি তুলেছে বন দফতরে ।

No comments:

Post a Comment

Post Top Ad