চাঞ্চল্য: যুবকের গুলিবিদ্ধ দেহ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 April 2018

চাঞ্চল্য: যুবকের গুলিবিদ্ধ দেহ!



আসানসোলঃ  আসানসোলের সালানপুর থানার অন্তর্গত লোয়ার কেশিয়া অঞ্চলের ছাতিম বাগান থেকে এক রেল কর্মীর গুলি বিদ্ধ মৃতদেহ উদ্ধার। মৃতের নাম কুনাল পাল  (৩৭)। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী।

 জানা গিয়েছে, বুধবার ভোর রাতে ওই রেলকর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।তবে স্থানীয় সূত্রে খবর যুবকের স্ত্রী টিনা পাল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে৷ঘটনা জানাজানি হতে সংসারে অশান্তি শুরু হয়৷এই প্রেক্ষিতে স্ত্রী তাদের সাত বছরের সন্তান কে নিয়ে গুসকরায় বাপের বাড়ি  চলে গেলে  ওই যুবক মানসিক অবসাদে ভুগতে থাকে ও মাদকাশক্ত হয়ে পড়ে৷মঙ্গল বার রাতেও সে প্রতিদিনকার মতো নেশা করতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি৷বন্ধুরা সন্দেহ ভাজন অবস্থায় কুনাল কে ছাতিম বাগানে পড়ে থাকতে দেখে ঘরে ও পুলিশে খবর দেয়৷যদিও এডিসিপি ওয়েস্ট অনামিত্র দাস জানিয়েছেন,কুনালের শাশুড়ির বক্তব্য অনুসারে কুনাল মঙ্গলবার রাতে ফোন করে জানায় সে আত্মহত্যা করতে যাচ্ছে৷এরপরই কুনালের দেহ উদ্ধার হয়৷তবে ওই এলাকায় এখনো কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি৷পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে৷

No comments:

Post a Comment

Post Top Ad