শিশুকে ধর্ষণ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 April 2018

শিশুকে ধর্ষণ



চাঁদনী, নন্দকুমার:  ৮ বছরের শিশুকন্যাকে বল দেওয়ার নাম করে বাড়তে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ঘাটুয়াল গ্রামে। অভিযুক্ত যুবকের নাম বাবাই মাজী। বাবাই একাদশ শ্রেনীর ছাত্র। ঘটনা জানাজানির পর অভিযুক্ত যুবক পলাতক। যুবকের খোঁজ শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।

অভিযোগ, গত ১লা এপ্রিল বিকেলে স্থানিয় শিব মন্দির প্রাঙ্গনে অন্যান্য ছেলে মেয়েদের সাথে বিকেল ৫ টা নাগাদ খেলা করছিল। সেই সময় অভিযুক্ত বাবাই বল দেওয়ার নাম করে নিজের বাড়িতে নিয়ে যায়।বাড়ির দরজা জানালা বন্ধ করে জোরপূর্বক  ধর্ষন করে। সন্ধ্যায় বাড়ি ফিরলে অসুস্থ বোধ করে। বাড়িলোককে সমস্ত ঘটনা জানায়। সোমবার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের নামে নন্দকুমার থানায় অভিযোগ দায়ের হয়। আজ শিশুটি মেডিক্যাল চেকাপের জন্য তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নন্দকুমার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad