আই পি এল ২০১৮ : কোথায় দাঁড়িয়ে কলকাতা ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 April 2018

আই পি এল ২০১৮ : কোথায় দাঁড়িয়ে কলকাতা ?

শুভাশিস ভৌমিক : একাদশ আইপিএলের বাকি আর হাতে গুনে পাঁচ দিন।দুবারের আই পিএল চ্যাম্পিয়ন(২০১২ এবং ২০১৪) কলকাতা নাইট রাইডার্সের শক্তি দুর্বলতা কোথায় ও কাদের উপর নজর রাখবেন ? আসুন দেখা নেওয়া যাক।

শক্তি :-
(১)বিধ্বংসী ওপেনিং কম্বিন্যাশন-এবার ওপেনিং গম্ভীর না থাকলেও কে কে আর কে খুব একটা পড়তে হবে বলে মনে হয় না।কারণ টিম ম্যানেজমেন্টের তরফ  থেকে এমনটা জানা যাচ্ছে পুরো আইপিএল টা নাকি কে কে আরের হয়ে ক্রিস লিন এবং ড্রে রাস(আন্দ্রে রাসেল)কে ওপেন করতে দেখা যাবে,তবে তা যদি না হয় লিন-নারিন জুটি অথবা লিন-উথাপ্পা জুটি আছেই।সুতরাং বলাই বাহুল্য কে কে আরের ওপেনিং জুটি বিপক্ষ দলের ঘুম কাড়বে তা এক প্রকার নিশ্চিত।

(২)স্পিনিং বৈচিত্র্য-সুনীল নারিন,পীযুষ চাওলা এবং কুলদীপের মতো রিস্ট স্পিনার যেকোনো দলের কাছেই সম্পদ,এই ধরণের স্পিনাররা যে কোনো উইকেটে ভালো বোলিং করতে সক্ষম, নারিনের ডেথ ওভার ও কুলদীপ-চাওলার মাঝের ওভার গুলোতে কৃপণ বোলিং-নিয়ম করে উইকেট তুলতে ওস্তাদ।

(৩)দলে একাধিক অল রাউন্ডার-বলতে গেলে টি টোয়েন্টি ক্রিকেটে অল রাউন্ডাররা ম্যাচের ফারাক গড়ে দেয়,তারা ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অবদান রাখতে পারে।কে কে আর দলে আন্দ্রে রাসেল, ডেলপোর্ট, জেভন সারলেস(ব্যাটিং অল রাউন্ডার)মিচেল স্টার্ক, মিচেল জনসনের মতো বোলিং অল রাউন্ডার(লোয়ার ডাউন অর্ডারে এরা দ্রুত রান তুলতে পারে,শিবম মাভি ও একজন অল রাউন্ডার।

দুর্বলতা-
(১)মিডল অর্ডারে দুর্বলতা-এবারের কে কে মিডল অর্ডারে যথেষ্ট দুর্বল তা নজরে পড়ছে,কারণ একাধিক অনভিজ্ঞ তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান,যদি ওপেনিং ব্যাটসম্যানরা ভালো শুরু করতে না পেরে উইকেট হারায় তবে বড় রান করতে সমস্যায় পড়তে হবে দলকে।

(২)পেস ব্যাটারি-কে কে আরের পেস আক্রমণে একাধিক অপশন থাকলেও কোথায় একটা চিন্তার কারণ থেকেই যাচ্ছে।কারণ মিচেল স্টার্ক খুব চোট প্রবন ক্রিকেটার,জনসন ও অনেকদিন খেলার বাইরে তার ফর্ম ও চিন্তার কারণ,বিনয় কুমারের অফ ফর্ম, বাকিরা সব অনভিজ্ঞ।

(৩)দীনেশ কার্তিকের মতো আনকোরা অধিনায়ক-কে কে আরের অধিনায়কের নির্বাচনের সিদ্ধান্তটা না সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়,মনে তিনি চাপের মুখে অর্থাৎ প্রতিকূল পরিবেশে কতটা দায়িত্ব নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন,তারপরের কে কে আরের মতো হাই প্রোফাইলে দলকে নেতৃত্ব দেওয়াটাও মুখের কথা না কারণ প্রত্যাশার প্রুচুর থাকে।

 নজর রাখবেন কাদের উপর-
(১)ক্রিস লিন-তার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য
(২)রাসেল-অল রাউন্ড পারফরমেন্স
(৩)কমলেশ নাগড়কটি-মাত্র ১৯ বছর বয়সে ১৪৫-১৫০ কিমি গতিতে প্রতিনিয়ত বল করা কোনো ব্যাপারই তার কাছে
(৪)শুভমান গিল-যেমন মারকাটারি ব্যাটসম্যান ঠিক একই ভাবে বড় ইনিংস গড়ার ক্ষমতায় রয়েছে।।

 প্রেডিকশন-এই কে কে আর দলের প্লে অফ নিশ্চিত।। কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্যাঙ্গালোরের ৮ এপ্রিল ঘরের মাঠে(ইডেনে)

No comments:

Post a Comment

Post Top Ad