মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মেয়েকে দেখতে আসার পথে লরির চাকার তলায় পিষ্ট গৃহবধূ। সূত্রের খবর, সোনারপুর কালিকাপুর বেনিয়াবউ এলাকার বাড়ি থেকে দুই স্বামী স্ত্রী সাইকেলে করে মাদ্রাসায় সাড়ে আট বছরের মেয়েকে দেখতে যাবার পথে বারুইপুর থানার সীতাকুনডুর কাছে সাইকেল থেকে বেসামাল হয়ে উল্টো দিক থেকে আসা একটি টন চিপ বোঝাই লরির চাকার তলায় পরে যায় গৃহবধূ পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় গৃহবধূ। নাম জাহানারা বিবি, বয়স ৩৪ বছর। মৃত গৃহবধূর স্বামী আনোয়ার হোসেন মোল্লা ওই অবস্থা দেখে অজ্ঞান হয়ে গেলে এলাকার লোকজন বারুইপুর হাসপাতালে নিয়ে আসে।
উত্তেজিত জনতা গাড়িটি কে আটক করলেও চালক পলাতক। বারুইপুর থানার পুলিশ খবর পাওয়া মাত্রই মৃতদেহটি নিয়ে ময়না তদন্তে পাঠায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ টহল রয়েছে।


No comments:
Post a Comment