যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন কমপক্ষে ২০ জন। আহতদের উদ্ধারে এগিয়ে আসেন হুগলি অ্যাডিশনাল পুলিশ সুপার কামনাশীষ সেন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়ার সোদপুর কাঁড়িগোলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তারকেশ্বর গামী একটি যাত্রীবাহী বাস আরামবাগ থেকে তারকেশ্বর যাচ্ছিল। কাঁড়িগোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরিতে ধাক্কা মারে। এই ঘটনায় বাসের যাত্রীরা জখম হন। স্থানীয় মানুষ ও পুরশুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। কয়েকজনকে স্থানীয় শ্রীরামপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। বাকি প্রায় দশ জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। বাসের যাত্রীরা জানান হঠাৎ পুরশুড়া ঢোকার মুখে বাসটির সঙ্গে লরির সংঘর্ষ হয়। এর পরেই আমাদের গুরুতর আঘাত লাগে। পুলিশ আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে, ওই সময় অ্যাডিশনাল পুলিশ সুপার কামনাশিস সেন আরামবাগের দিকে যাচ্ছিলেন। সে সেই সময় আহতদের উদ্ধার করে তিনি নিজের গাড়িতে চাপিয়ে আরামবাগ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

No comments:
Post a Comment