অনুষ্ঠান বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা কবলে আমন্ত্রিত দম্পতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 April 2018

অনুষ্ঠান বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা কবলে আমন্ত্রিত দম্পতি




আসানসোলঃ অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে দম্পতি৷ঘটনাটি আসানসোলের নিউটাউন-ইস্কো বাইপাশ রোডে ঘটে৷রবিবার সকালে দোমোহানি তারাডাঙা নিবাসী রাজালাল মুর্মু (৪৫)ও তার স্ত্রী মালতী দেবী(৪০) বাইকে করে মুরাড্ডি অঞ্চলে এক আত্মীয়ের অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হয়৷

 প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলার ওড়না গাড়ির চাকায় জড়িয়ে গেলে নিয়ন্ত্রন হারিয়ে ওই দম্পতি পড়ে যায় ও গুরুতর আহত হয়৷স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়৷বর্তমানে রাজালাল মুর্মুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও স্ত্রী মালতী দেবী গুরুতর আহত বলে জানা গেছে৷মালতী দেবীর চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad