উত্তপ্ত আসানসোল... প্রহৃত বিজেপি কাউন্সিলর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 April 2018

উত্তপ্ত আসানসোল... প্রহৃত বিজেপি কাউন্সিলর



আসানসোলঃ নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে মনোনয়ন পত্র জমা দেওয়ার বর্ধিত তারিখ ২৩শে এপ্রিল সোমবার৷সেই অনুসারে সকাল থেকেই জেলার মহাকুমা শাসকের দপ্তর ও সমষ্টি দপ্তরগুলিতে প্রশাসনের পক্ষ থেকে জোর তৎপরতা শুরু হয়৷পাশাপাশি শাসক দলের প্রতিনিধিরাও মোড়ে মোড়ে জমা হতে শুরু করে সমর্থকদের নিয়ে৷সোমবার সকালে জেলা পরিষদের প্রার্থীর মনোনয়ন জমা দিতে সমর্থকদের সাথে উপস্থিত হয়েছিলেন আসানসোল পুরসভার ৪৩নং ওয়ার্ডের পুরপিতা বিজেপির ভৃগু ঠাকুর৷মহকুমা শাসকের দপ্তর তথা কোর্ট চত্বরে প্রবেশ করতেই তাকে তৃণমূল আশ্রিত গুণ্ডারা ঘিরে ধরে ফিরে যেতে বোঝানোর চেষ্টা করে,কিন্তু কাজ না হওয়ায় তাকে চড়-থাপ্পড় দেওয়া হয়৷

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়৷যদিও স্থানীয় কাউন্সিলার ও তৃণমূলের জেলা সেক্রেটারি অভিজিৎ ঘটক জানিয়েছেন তৃণমূল পার্টি তথা দলের কোনো ছেলে একজন কাউন্সিলারের গা'য়ে হাত দিতে পারেনা৷তাছাড়া তিনি নিজে এ বিষয়ে ভৃগু ঠাকুরের কথা বলেছেন,ভৃগু বাবু নিশ্চিত ভাবে কাউকে চিহ্নিত করতে পারছেন না৷সেক্ষেত্রে ভৃগুবাবুর নিজের কোনো শত্রুতাতে কেউ আঘাত করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে৷পাশাপাশি এদিন বারাবনি কেন্দ্রের সমষ্টি দপ্তরে খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শাসক দলের আশ্রিত বহিরাগতদের বাধার সম্মুখিন হন৷মুখে গামছা বাঁধা অবস্থায় তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি করতে বাধা দেয়,এবং তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়৷

No comments:

Post a Comment

Post Top Ad