স্বাভাবিক ছন্দে ফিরছে আসানসোল! দুধের স্বাদ ঘোলে মেটাতে ব্যস্ত পৌরসভা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 April 2018

স্বাভাবিক ছন্দে ফিরছে আসানসোল! দুধের স্বাদ ঘোলে মেটাতে ব্যস্ত পৌরসভা



জয়ন্ত সাহা, আসানসোলঃ এক কথায় দুধের স্বাদ ঘোলে মেটাতে ব্যস্ত পৌরসভা।জন বিয়োগ হওয়া বাড়িতে দিতে চলেছে নগদ টাকা।
রানীগঞ্জ আসানসোলের উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে তৎপর হল আসানসোল পৌরসভা৷সোমবার এক সাংবাদিক সম্মেলনে মেয়র জীতেন্দ্র তিওয়ারী বলেন, রানীগঞ্জ আসানসোল অঞ্চলের উপদ্রুত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণের জন্যে চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জীর তত্ত্বাবধানে রানীগঞ্জ ও আসানসোলের জন্যে দুটি কমিটি গঠন করা হবে৷যেখানে স্থানীয় কাউন্সিলাররা উপস্থিত থাকবেন৷

 রিপোর্টের  ভিত্তিতে, ক্ষতিগ্রস্তদের আপৎকালীন ১০,০০০ টাকা দেওয়া হবে এবং তাদের ক্ষয়ক্ষতির মেরামত করে দেওয়া হবে৷পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রিপোর্টের ভিত্তিতে যে সব পরিবারগুলির সদস্যরা প্রাণ হারিয়েছেন,সেই পরিবারগুলিকে পৌরসভার পক্ষ থেকে ২লক্ষ টাকা দেওয়া হবে৷এমনকি যারা ঘর ছেড়ে চলেগেছেন,তাদের ঘর ছাড়ার প্রকৃত কারণ জেনে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে৷ সমস্ত প্রক্রিয়াটি আগামী তিন-চার দিনের মধ্যে সেরে ফেলা হবে৷

 এছাড়াও পুরসভার পক্ষ থেকে এলাকাগুলির জন্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে৷ একই সাথে এদিন দিল্লী থেকে কেন্দ্রীয় কমিটির হয়ে শহরে জয় ব্যানার্জীর আসা প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, যারা আসছেন বা এসেছেন তারা কেউ প্রকৃত সমস্যার সমাধানে অাসেন নি৷ তাদের সাথে দু-চারটে সেলফি তোলা যেতে পারে৷ একই সাথে সোমবার সকালে বাবুলের পদত্যাগের টুইট সম্পর্কে বলেন, নিয়ম অনুসারে যে কোনো সাংসদকে পদত্যাগের ক্ষেত্রে স্পীকারের কাছে ইচ্ছাপত্র পাঠাতে হয়৷ প্রধানমন্ত্রী কেন তিনি চাইলে ট্রাম্পের কাছে পাঠিয়েও নাটক করতে পারেন৷ আরো বেশি প্রচার পেতে পারেন৷তবে বিগত কয়েক দিনের শ্বাসরুদ্ধ  অবস্থার পর আসানসোলের জন-জীবন স্বাভাবিক অবস্থায় ফিরছে৷ রাস্তায় লোকজনকে বাজার ও গন্তব্যে পৌঁছাতে দেখা যাচ্ছে। যান চলাচল স্বাভাবিক হয়ে উঠছে৷

No comments:

Post a Comment

Post Top Ad