চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সদ্য প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা নান্টু প্রধান এর বাবা চাঁদহরি প্রধান। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী।
তার বিরুদ্ধে ভোটে লড়ছেন তার ভাই মতিলাল প্রধান । তিনি ভারতীয় জনতা দলের প্রার্থী ।
মতিলাল বাবুর মানোনয়ন তুলে নিতে হবে। এই দাবিতে শুক্রবার রাতে মতিলাল বাবুর বাড়িতে চড়াও হয় দাদা চাঁদহরি প্রধান এর ছেলে পিন্টু প্রধান ও তার দলবল। কিল ,চড়ের পাশাপাশি লাঠি দিয়ে মারধর করা হয়। মারধরের সময় বাধা দিতে এলে মারধর করা হয় প্রতিবেশীদেরও। গাল, হাত, পা ফাটিয়ে রক্ত বের করে দেয় বলে অভিযোগ।
ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করে। এই পিন্টু প্রধানকে পুলিশ এক দোকানদার ও স্ত্রী কে বিবস্ত্র করে মারধরের অভিযোগে ভগবানপুর থানার পুলিস গ্রেফতার করেছিলো জামিন এ মুক্তি পেয়ে গ্রামে ঢুকে তান্ডব চালাচে বলে অভিযোগ। তবে পিন্টু প্রধান এই অভিযোগ অস্বীকার করেছে।




No comments:
Post a Comment