আসানসোলঃ আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের৷ঘটনাটি বারাবনি অঞ্চলের পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসকেয়ারি গ্রামের৷শনিবার সকালে গ্রামের পুজো উপলক্ষে গাছের আম পাড়তে গিয়ে অনুপ ঘোষ (২৮)নামের যুবক হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয়ে পড়ে যায়৷
স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে,সেখানে অবস্থার অবনতি দেখে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়৷ পরে জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে৷ জানা যায়, অনুপ পেশায় বেসরকারি সংস্থায় কর্মরত ছিল৷বাড়িতে তার স্ত্রী ও তিন বছরের সন্তান রয়েছে৷


No comments:
Post a Comment