স্নেহা চক্রবর্তী, বীরভূম: গত ২৩ শে এপ্রিল বীরভূমের সিউরি ১ব্লকের করিধ্যা মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে তৃনমূল ও বিজেপির মধ্যে হয় সংঘর্ষ । সেই সংঘর্ষে চলে গুলি বোমা । সেই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দিলদার খাঁন নামে এক রাজনৈতিক কর্মী । যদিও তিনি তৃনমূল কর্মী বলে জানিয়েছেন তার বাবা । এই ঘটনায় পাঁচ জন গ্রেফতার হয়েছে । আজ শনিবার কেন্দ্রীয় সংখ্যালঘু সেলের দুই সদস্য প্রতিনিধি দিলদারের বাড়ি যাওয়ার কথা ছিলো । কিন্তু তার আগেই মৃত দিলদারে বাড়ির সামনে মুখে কালো কাপড় বেঁধে ধর্না দেয় তৃনমূল কংগ্রেস সমর্থিত মহিলা সদস্যরা ।
সেই খবর পেয়ে ওই প্রতিনিধি দল সিউরি আবদারপুর গেস্ট হাউসে যায় । সেখানে দিলদারের পরিবারকে ডাকা হয় । সেখানেই তাদের মধ্যে কথা হয় বেশ কিছু ক্ষন । সেদিনের ঘটনার বিবরন দেয় মৃতের পরিবার । এর পর দিলদারের পরিবার বাড়ি চলে যান । কি আলোচনা হয়েছে সেই বিষয় সাংবাদিকদের না বলেই বাড়ি চলে যান । তবে ওই পরিবার ভয়ে মন খুলে কথা বলতে পারছে না বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা।

No comments:
Post a Comment