পঞ্চায়েত ভোট প্ল্যানিং: ভোটে জিততে অভিনব বুদ্ধি! বাংলাদেশ থেকে পুলিশ আনিয়ে ভোট করুক!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

পঞ্চায়েত ভোট প্ল্যানিং: ভোটে জিততে অভিনব বুদ্ধি! বাংলাদেশ থেকে পুলিশ আনিয়ে ভোট করুক!!




 ভোটে জিততে অভিনব বুদ্ধি রাজ্য বিজেপি সম্পাদকের।মুখ্যমন্ত্রীকে প্যাচে ফেলাতে বিজেপি রাজ্য সম্পাদক বলেন, বাংলাদেশ থেকে পুলিশ আনিয়ে ভোট করান মমতা বন্দ্যোপাধ্যায়। “রাজ্য প্রশাসন জানিয়েছে ভিনরাজ্য থেকে পুলিশ আনবে। কিন্তু, যদি ঝাড়খণ্ড থেকে পুলিশ নেয় মুখ্যমন্ত্রী তখন বলবেন ঝাড়খণ্ডের পুলিশ বিজেপির-র। যদি রাজ্য সরকার বিহারে যান সেখানেও বিজেপি। যদি অসম বা ত্রিপুরা থেকে পুলিশ আনেন সেগুলিও বিজেপি শাসিত রাজ্য। সব থেকে ভালো হয় রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে কথা বলে যদি সেখান থেকে পুলিশ নিয়ে এনে পঞ্চায়েত ভোট করায়।” পঞ্চায়েত নির্বাচনে পুলিশ মোতায়েন নিয়ে এই মন্তব্যই করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়।পঞ্চায়েত ভোটের সময় রাজ্য সরকার ৫৮ হাজার পুলিশকর্মী নির্বাচন কমিশনকে দেবে বলে জানিয়েছে। রাজ্যে ৫৮ হাজারের বেশি বুথ আছে। তাই কিভাবে সব বুথে পুলিশ মোতায়েন করা হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।৫৮ হাজার বুথ যে শুধুমাত্র রাজ্যে পুলিশের পক্ষে  তা সম্ভব নয় স্পষ্ট।

এই প্রসঙ্গে প্রতাপবাবু বলেন, “রাজ্য সরকার কমিশনকে পুলিশের বিষয়ে যে তথ্য দিচ্ছে তার সঙ্গে বাস্তবের মিল নেই। তাই সংখ্যাটা একটু বলুন। কোথায় কী পুলিশ ফোর্স আছে। কলকাতা পুলিশের অনেক স্পেশাল ব্রাঞ্চের অফিসার আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বডিগার্ড। তাঁদেরও তা হলে নিতে হবে। থানাগুলি বন্ধ করে তালাচাবি দিয়ে সেখান থেকে পুলিশকর্মী নিতে হবে। যদি জেলের রক্ষীদের নিয়ে যাওয়া হয় তাহলে জেলের কয়েদিরা পালিয়ে যাবে।”

পাশাপাশি তিনি বলেন, “আমরা কখনই নির্বাচন বন্ধ করতে বা পিছিয়ে দিতে চাই না। আমরা চাই সাধারণ মানুষ যেন নির্ভয়ে তাঁদের ভোটটা দিতে পারেন। আর তারপর নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন। এর জন্য আগামীকাল নির্বাচন কমিশনের বৈঠকে দলের তরফে আমরা যাব। সেখানে আলোচনা করার পরই কোর্টে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কোর্টের রাস্তা খোলাই আছে।” 

No comments:

Post a Comment

Post Top Ad