জয়ন্ত সাহা,আসানসোলঃ নকল জিনিস বিক্রির অপরাধে এক যুবককে গণধোলাই দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটে কুলটি নিয়ামাতপুর অঞ্চলের নিউরোড সংলগ্ন এলাকায়৷
শুক্রবার সকালে নিউরোড সংলগ্ন এলাকায় এক ভ্রাম্যমান যুবক মোবাইল সংক্রান্ত উপকরণ ও পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করতে এলে,স্থানীয়রা তাকে ঘিরে ধরে এবং নকল জিনিস বিক্রির অভিযোগে বচসা শুরু হয় ৷এরপর স্থানীয়রা ওই ভ্রাম্যমান যুবককে গণধোলাই দিতে শুরু করে৷ স্থানীয়দের অভিযোগ ওই ভ্রাম্যমান যুবক গতকালও এই অঞ্চলে ফেরি করে গেছে৷ আসল জিনিস ফেরি করার নামে সে জালিয়াতি করছে, অভিযোগ এমনটাই।
আরো অভিযোগ, স্থানীয়দের কয়েক জনের কাছে যে পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করা হয়েছে,তার ভিতরে মাটি ভরা রয়েছে৷ শেষ পর্যন্ত নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷ স্থানীয়রা ওই ভ্রাম্যমান যুবককে পুলিশের হাতে তুলে দেয়৷


No comments:
Post a Comment