বিভাস লোধ ,কলকাতাঃ রবিবার সন্তোষ ট্রফির রূদ্ধশ্বাস ফাইনালে বাংলাকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হল কেরল। ৩৩ বার সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই রইল বাংলার। ট্রাইব্রেকারে জিতেন, তীর্থঙ্করদের টেক্কা জিল কেরল। অতিরিক্ত সময়ে ম্যাচের ফল ছিল ২–২। টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জিতে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন। টানা দু’বার সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়নের স্বপ্নের সলিল সমাধি বাংলার।
যুবভারতীতে সন্তোষ ট্রফির ফাইনালে রূদ্ধশ্বাস লড়াই দেখলেন ফুটবলপ্রেমীরা। দুবার পিছিয়ে থেকেও ফিরে আসল বাংলা। ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় কেরালা। সিসানের পাস থেকে গোল করেন জিতিন এম এস। ২৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মনোতোষ চাকলাদার। ৪১ মিনিটে তীর্থঙ্কর সরকারের দুরন্ত ফ্রিকিক গোলে ঢোকার মুখে বাঁচান কেরালা গোলকিপার মিধুন ভি। ৬৭ মিনিটে রাজেন বর্মণের পাস থেকে সমতা ফেরান জিতেন মুর্মু। নির্ধারিত সময়ে খেলার ফল থাকে ১–১।
ম্যাচের ১১২ মিনিটের মাথায় কেরালার গোলকিপারের মুখে লাথি মেরে লাল কার্ড দেখেন রাজন বর্মন। অতিরিক্ত সময়েও দুই দলই গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। ১২৭ মিনিটের মাথায় ভিভিন থমাস কেরালাকে এগিয়ে দেন। ম্যাচের শেষ লগ্নে দুরন্ত ফ্রিকিক থেকে সমতা ফেরান তীর্থঙ্কর সরকার। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জিতে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন কেরল.

No comments:
Post a Comment