স্নেহা চক্রবর্তী, বীরভূম: প্রেমিকযুগলের মৃতদেহ উদ্ধার হল বীরভূমের কাঁকরতলা থানার রসা গ্রাম থেকে । মৃত যুগলের নাম পূজা সাঙ্গুই ও সৌরভ ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌরভ ও পূজা একই গ্রামে থাকে । তাদের মধ্যে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক পরিবারে কেউ মেনে নিতে পারেনি ।পরিবারের তরফ থেকে পূজার অন্যত্র বিয়ের ব্যবস্থাও হচ্ছে বলে তারা জানতে পারে । এর পর তারা দুজনেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেইমত শুক্রবার রাতে দুই জনেই বাড়ি থেকে বের হয়। শনিবার সকালে গ্রামের পুকুর পাড় থেকে ওই দুজনের মৃত দেহ দেখতে পায় এলাকার লোক । কাঁকরতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সিউরি জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায় । পুলিশের প্রাথমিক অনুমান কীট নাশক খেয়ে তারা আত্মহত্যা করেছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে দুই পরিবারে ।

No comments:
Post a Comment