মড়ার উপর খাঁড়ার ঘা!!! এ কি হল কোহলির ?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 April 2018

মড়ার উপর খাঁড়ার ঘা!!! এ কি হল কোহলির ??




নিজস্ব সংবাদদাতা: মোটের উপর সময়টা ভালো কাটছে না কিং কোহলির। আই পি এল এর ভরা মরসুমে এখনও পর্যন্ত সেভাবে নিজেদের সেরাটা দিতে পারে নি তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। গতকালের ম্যাচে এ বি ডেভিলিয়ার্স, ডি কক, মনদীপ দের লড়াই ব্যাঙ্গালোরকে ২০৫ রানে পৌঁছে দিলেও মহেন্দ্র সিং ধোনির কাছেই হারতে হয় ব্যাঙ্গালোরকে।

এই হারের রেশ কাটতে না কাটতেই এবার জরিমানা কোহলির।  বুধবারের ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বিরাট কোহলির। আই পি এল কতৃপক্ষ সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে যেহেতু এবছরের আই পি এল এ ব্যাঙ্গালোরের এটা প্রথম ভুল, তাই নূন্যতম জরিমানা করা হয়েছে।


তবে এত কিছুর মধ্যে রয়েছে ভালো খবর। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্ন-এ ভূষিত হতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । বিসিসিআই এর তরফে নাম প্রস্তাব করা হয়েছে বলে বোর্ড সুত্রে খবর।

No comments:

Post a Comment

Post Top Ad