মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: গত ২৫ শে মার্চ ঝাড়খণ্ড থেকে মুম্বাই যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান ঝাড়খণ্ড ধানবাদের টেলি পাহাড়ের বাসিন্দা মোহন দত্ত। ধানবাদ থানায় মিসিং ডায়েরি করেন মোহনের বাবা কানাই দত্ত। ঝাড়খন্ড পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মোহনের ফোনের সন্ধান পায়। মগরাহাটের বাকিপুরের বাসিন্দা ফরিদ গাজী নামে এক ব্যক্তির কাছে। ঝাড়খন্ড পুলিশ মগরাহাট থানার সাহায্যে ফরিদ গাজীকে গ্রেপ্তার করে। এদিন ফরিদকে ডায়মন্ড হারবার এ.সি.জে.এম আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ফরিদকে ট্রানজিস্ট রিমান্ডে ঝাড়খন্ড নিয়ে যাওয়া হচ্ছে।
Post Top Ad
Sunday, 22 April 2018
পুলিশে নিখোঁজ ডাইরী, মোবাইলের সুত্রে চলছে তল্লাশি
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment