পুকুর পানা নিয়ে সংঘর্ষ, আক্রান্ত প্রৌঢ় সহ তিন! চলে গুলি.. - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 April 2018

পুকুর পানা নিয়ে সংঘর্ষ, আক্রান্ত প্রৌঢ় সহ তিন! চলে গুলি..



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: জয়নগরে পুকুরে পানা তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হাতে আক্রান্ত  বৃদ্ধ বাবা সহ তিন ছেলে। ঘটনাটি ঘটে জয়নগর থানার মরিরসরে বাঙাল বুড়ির  মোড়ে। অভিযোগ, বৃদ্ধ কাহার সরদার তার পুকুরে পানা তুলতে গেলে অভিযুক্ত প্রতিবেশী মহিউদ্দিন মণ্ডল তার লোকজন নিয়ে এসে রড, লাঠি, মেশিন দিয়ে হামলা চালায়। এমনকি গুলিও চলে। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে কাহার সর্দারের ডান পায়ে লাগে।

তার তিন ছেলে বাঁচাতে গেলে তাদের মাথা ফাটানো হয়। কাহার সরদার সহ তিন ছেলেকে জয়নগর থানার পদ্মের হাট হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে এক ছেলের অবস্থার অবনতি হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতাল হয়ে কলকাতার রেফার করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। জয়নগর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ঘটনাস্থলে যায় ঘটনাটির তদন্ত করতে।

No comments:

Post a Comment

Post Top Ad