দীঘা মৎস্যজীবীদের নয়া পেশা... জানলে অবাক হবেন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 April 2018

দীঘা মৎস্যজীবীদের নয়া পেশা... জানলে অবাক হবেন!



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার হলদি নদীর তীরে নন্দীগ্রামের কেন্দ্যামারির মৎস্যজীবীরা প্রতি বৎসরের জন্য বর্ষা মৌসুম এলেই প্রতিবছর ট্রলার নৌকা লঞ্চ  তৈরি ও পুরোনো নৌকা মেরামত করার কাজে ব্যস্ত। প্রায় এই এলাকায় হাজার খানেক পরিবার এই পেশায় যুক্ত । যার ফলে ঐ এলাকায় ছোট শিল্পবন্দরের মত গড়ে উঠেছে।  এখানে গ্রামে কারিগররা ছাড়াও পাশের রাজ্য ওড়িশা , বিহারের বহু কারিগর এখানে মাছধরা ট্রলার মেরামত ও নতুন তৈরি ব্যস্ত থাকে ।



এক ট্রলার মালিক রবিউল ইসলাম বলেন হলদি নদী তীরবর্তী হওয়ায়  ও ইঞ্জিন ও পাটাতনে কাজ হওয়ায় নৌকা তৈরির কাঁচামাল আনার সুবিধে রয়েছে এখানে । তাই প্রতিবছর এই সময়ে নৌকা মেরামতি  ব্যস্ত হয়েপড়ে কারিগররা। একটি ট্রলার তৈরি করতে সাত থেকে আট মাস সময় লাগে। নৌকার আকার ও প্রকার ভেদে মজুরি দেওয়া হয়। জানা যায়, একটি ট্রলার তৈরি করতে ৭৫ লক্ষ থেকে আশি লক্ষ টাকা খরচ হয়। বছরে ৭—৮মাস আমরা জলে থাকি।  ঐ সময়ে মাছ ধরে যা রোজগার হয় সেই টাকায় সারা বছর সংসার চালাতে হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad