স্নেহা চক্রবর্তী, বীরভূম: এবার বিরোধী প্রার্থীর মনোনয়ন তুলতে প্রান নাশের হুমকি শাসকের বিরুদ্ধে ।এমনি অভিযোগ সিপিএম প্রার্থী জয়ন্তী মালের। অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেছেন প্রার্থী নিজে । এমনি ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকায় । মহম্মদ বাজার পঞ্চায়েত এর প্রাথী জয়ন্তী মাল জানান, ' ফুলরপুর সংসদের সিপিএম থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছি ।
মনোনয়ন প্রত্যাহারের জন্য প্রায় হুমকি আসতো । মঙ্গলবার সকালে বাড়িতে কাজ করছিলাম , সেই সময় মিঠু চক্রবর্তী সহ বেশ কিছু তৃনমূল কর্মী আমার বাড়িতে আসে । আমাকে মনোনয়ন প্রত্যাহারের কথা বলেন । আমি রাজি না হলে ওরা আমার শ্লীলতাহানী করার চেষ্টা করে ও কানের কাছে বন্দুক ঠেকিয়ে প্রান নাসের হুমকি দিয়ে চলে যায় । আমি তাদের বলি কোনও মতে মনোনয়ন প্রত্যাহার করবো না ।' এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মহম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের করেন প্রার্থী জয়ন্তী মাল । যদিও বিরোধীদের আনা এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃনমূল নেতৃত্ব । বিরোধীরা যে অভিযোগ করছে সেটা মিথ্যা অভিযোগ । মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন ।

No comments:
Post a Comment