চাঞ্চল্য: চলন্ত গ্যাসের ট্যাঙ্কার লিক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 April 2018

চাঞ্চল্য: চলন্ত গ্যাসের ট্যাঙ্কার লিক!



আসানসোলঃ রবিবার সকালে হলদিয়া থেকে হরিয়ানা গামী একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার সালানপুর থানা অন্তর্গত মেলাকোলা গ্রাম সংলগ্ন এথোড়া মোড়ে হাজির হলে দেখা যায়,ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করছে৷চালক বিষয়টি দেখতে পেয়ে সাথে সাথে গাড়িটি থামিয়ে দেয়৷
তবে স্থানীয় জনগণ বিষয়টি দেখতে পেয়ে থানাতে খবর দিলে এসিপি ট্রাফিক সহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ও উৎসুক জনগণকে নিরাপদ স্থানে সরতে বলে৷একই সাথে এলাকায় দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়৷বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে,তবে ওই ট্যাঙ্কার মেরামতির কাজ চলছে বলে জানা গেছে৷

No comments:

Post a Comment

Post Top Ad