২৩ মে কি সত্যিই কোনও সন্ত্রাস হয়নি? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 April 2018

২৩ মে কি সত্যিই কোনও সন্ত্রাস হয়নি?



স্নেহা চক্রবর্তীঃ বিরোধীরা যতই বলুক সোমবার শাসকের সন্ত্রাসের জন্য মনোনয়ন জমা দিতে পারেনি । কিন্তু প্রশাসন সে কথা বলছেন না । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবারের মনোনয়নে বিরোধীরা মনোনয়ন জমা দিয়েছে । রামপুরহাট মহকুমা দফতরে বিরোধীরা আটটি বীরভূম জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা করেছেন ।বোলপুর শ্রীনিকেতন ব্লকে পঞ্চায়েত ১৪টি আসনে মনোনয়ন জমা পড়েছে ।


ইলামবাজার ব্লকে ৮টি মনোনয়ন জমা পড়েছে । এছাড়াও দুবরাজপুর ব্লকে বিরোধীরা মনোনয়ন জমা দিয়েছে বলে প্রশাসন সূত্রে জানাগিয়েছে । যদিও এই মনোনয়ন ভূতুরে মনোনয়ন পত্র বলে কটাক্ষ করেছেন বিরোধীরা । জেলা বিজেপি কিন্তু এই মনোনয়ন জমা দেওয়া নিয়ে তৃণমূলের চক্রান্ত খুঁজে পাচ্ছে । কোনও সন্ত্রাস হয়নি বিরোধীরা মনোনয়ন দিতে পেরেছে বলে প্রমান করতে চাইছে জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল বলে দাবি করেন বিজেপি । একই দাবি জেলা সিপিএমের সম্পাদক মনসা হাঁসদার । চূড়ান্ত পর্বে বোঝা যাবে সোমবার যে সব মনোনয়ন জমা পড়েছে সে গুলো কি আসল না ভুতুড়ে মনোনয়ন। তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে ।

No comments:

Post a Comment

Post Top Ad