ধর্মের ষাঁড়ের গুঁতোয় জখম ১৫ গাভী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 May 2018

ধর্মের ষাঁড়ের গুঁতোয় জখম ১৫ গাভী



মৃন্ময় নস্কর, বারুইপুর: এক মাস ধরে  ধর্মের ষাঁড়ায়  জ্বালায় অতিষ্ঠ গ্রাম বাসিরা , মাঠে গবাদি পশু থাকলে আচমকা ঘিয়ে  রঙের ধর্মের ষাঁড়  আক্রমন করে তাদের গুঁতিয়ে জখম করে দিচ্ছে , প্রায় ১৫ টির মত গাভি জখম ষাঁড়ের  শিঙের গুঁতোয় , তাদের জন্য পশু চিকিৎসক কেও ডাকতে হয়েছে , ষাঁড়ের ভয়ে সাধারন মানুষ জন থেকে স্কুল পড়ুয়া  পথে ঘাটে বেরোতে পারছে না। এর জেরে নাজেহাল হয়ে কয়েকটি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার  সকাল থেকে পথ অবরোধে সামিল হল জয়নগরের দক্ষিন বারাসাত  এলাকায় । দাবি উঠলো অবিলম্বে প্রশাসনকে এই ষাঁড় ধরার ব্যাবস্তা করতে হবে । শেষে জয়নগর ১ বিডিও ও জয়নগর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে  ষাঁড় ধরার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামের বাসিন্দারা ।


গত এক মাস ধরে জয়নগরের দক্ষিন বারাসতের খাট সারা ,মাস টিকারি ,উত্তর কালিকা পুর , বেলিয়া ডাঙা ,জোরা পোল  এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ধর্মের ষাঁড় । গ্রামের বাসিন্দারা জানায় , ধর্ম রাজের মন্দিরে এই ষাঁড় দান করেছিল এক জন , ধর্ম ষাঁড়ের দাপটে নাজেহাল অবস্তা আমাদের , কখন ও পথ চলতি মানুষ কে গুতিয়ে দিচ্ছে , কখন ও বা মাঠে গবাদি পশুর উপর আক্রমন করছে ,তাদের শিং দিয়ে গুঁতো দিচ্ছে , ইতিমধ্যে ১৫ টি গাভি জখম হয়েছে । আর এক বাসিন্দা সুমন মণ্ডল জানান , ষাঁড়ের ভয়ে এলাকার সাধারন মানুষ থেকে স্কুল পড়ুয়া  পথে ঘাটে বেরোতে পাচ্ছে না , প্রশাসনের দপ্তর ,বন দপ্তরকে জানিয়েও কাজ হয়নি ,তাই এদিন অবরোধ হয় দুই ঘণ্টার জন্য । জয়নগর থানার পুলিশ ও জয়নগর ১ বিডিও আশ্বাস দিয়েছে অবিলম্বে ষাঁড়টিকে ধরা হবে । তাই অবররধ তুলে নেওয়া হয়েছে । এই বিষয়ে  জয়নগর ১ বিডিও জানান ,গ্রাম বাসিরা এই বিষয়ে বুধবার জানিয়েছে , আমি বন দপ্তর সহ ঊর্ধ্ব কর্তৃপক্ষকে জানিয়েছি এই অবস্থার কথা । 

No comments:

Post a Comment

Post Top Ad