"মোদের গরব,মোদের আশা,আ মরি বাংলা ভাষা!" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 May 2018

"মোদের গরব,মোদের আশা,আ মরি বাংলা ভাষা!"



"মোদের গরব,মোদের আশা,আ মরি বাংলা ভাষা! তোমার কোলে,তোমার বলে,কতই শান্তি ভালোবাসা।"                পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের, 'টাকি বিজ্ঞান চক্রের' সহযোগিতায় 'টাকি রাষ্ট্রীয় জেলা গ্রন্থাগার শতবর্ষ উদযাপন কমিটির' উদ্যোগে টাকি রাষ্ট্রীয় জেলা গ্রন্থাগারে শনিবার বিকাল চার টায় স্বরন করা হল ১৯ শে মের শিলচর ভাষা শহীদদের।

বাঙালীর প্রানের ভাষা বাংলা। মাতৃভাষা অধিকারের জন্য বারে বারে বাঙালী প্রানকে তুচ্ছজ্ঞান করেছে, সে বাহান্নর ফেব্রুয়ারিতে হোক বা ১৯৬১ মে তে কিন্তু দুঃখজনকভাবে ১৯৬১ তে বাংলা ভাষার জন্য প্রান উৎসর্গ করা এই এগারো জন মহামানবের কথা অনেকেই জানেন না। তাই মাতৃভাষা( বাংলা) আন্দোলনে জীবন  উৎসর্গকারী মহান ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানানো হয় নৃত্য,গান,আবৃতি,ও বক্তৃতার মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সম্পাদিকা মাননীয়া মনিষা মুখার্জী, টাকি বিজ্ঞান চক্রের সম্পাদক  মাননীয় প্রদীপ্ত সরকার, শিক্ষক মাননীয় মৃনাল কান্তি দাস,বিজ্ঞান মঞ্চের জেলা কমিটি মেম্বার মাননীয় পার্থ মুখার্জী প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad