মেয়ে আরাধ্যাকে নিয়ে আলোচনায় ঐশ্বরিয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

মেয়ে আরাধ্যাকে নিয়ে আলোচনায় ঐশ্বরিয়া






আন্তর্জাতিক মা দিবসে এবার ফ্রান্সে ছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সেখানে যান ঐশ্বরিয়া। এবছর মায়ের সঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির মেয়ে আরাধ্য বচ্চনও সেখানে যান।

কান উৎসবের লালগালিচায় হেঁটে নজর কাড়েন সাবেক এই বিশ্বসুন্দরী। তবে লালগালিচায় যাবার আগে মেয়ে আরাধ্যর সঙ্গে তোলা একটি স্থিরচিত্র প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়।

সেই স্থিরচিত্রে দেখা যায়, আরাধ্যর ঠোঁটে চুমু দিয়ে আদর করছেন মা ঐশ্বরিয়া। এই দৃশ্যের মধ্য দিয়ে মা-মেয়ের ভালোবাসার চিত্রই ফুটে উঠেছে মনে করছেন কেউ কেউ।

আবার ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, ঐশ্বরিয়া এভাবে মেয়ের স্বভাব নষ্ট করছেন।



বিষয়টি নিয়ে ঐশ্বরিয়া কোনো মন্তব্য করেননি। তবে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ঐশ্বরিয়া বলেন, ‘ছবিতে নিয়মিত অভিনয় করতে খুবই ইচ্ছা হয়। সময়-সুযোগ হয়ে উঠে না।’

ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্পটাই গুরুত্ব দেন এই অভিনেত্রী। তিনি বলেন, ছবি হিট নাকি ফ্লপ এসব নিয়ে ভাবি না। গল্প পছন্দ অভিনয় করি। নিজের সেরাটা দিয়ে ভালো অভিনয়ের চেষ্টা করি।

সূত্র: আরটিভি অনলাইন

No comments:

Post a Comment

Post Top Ad