৯০ দশকের জনপ্রিয় নায়িকা তিনি, যার কল্পনাতে বিভোর ছিল প্রত্যেকটি পুরুষ। সেই হলুদ রংয়ের শাড়ি পরিহত মেয়েটির বৃষ্টিতে ভিজে ভিজে "টিপ টিপ বারসা পানি" গানের কথা ভোলার মতো নয়। রাভিনা টেন্ডন সেই অভিনেত্রীর নাম, যার সৌন্দর্য আর আবেদনময় উপস্থাপন পর্দায় আগুন ধরাতে সক্ষম ছিল। তবে পর্দায় অন্যান্য নায়কের সাথে প্রেমের কাব্য রচনা করতে দেখা গেলেও পর্দার বাইরে এই রূপসী রাভিনার প্রেম চলছিল বলিউডের "খিলাড়ি" অক্ষয় কুমারের সাথে। আর বলিউড তখন এই দুই লাভ বার্ডের গল্প লিখতেই যেন ব্যস্ত ছিল।
তবে এই আলোচিত প্রেমের শুরুটা হয় কীভাবে? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে? তবে শুনুন, ১৯৯৪ সালে ‘মোহরা’ সিনেমায় একে অপরের বিপরীতে অভিনয় করতে করতে কাছাকাছি চলে আসেন এই তারকা জুটি। অতঃপর প্রেমের গহীন সাগরের কেবল ডুবই দেননি, প্রতিদিন খবরের কাগজে উঠে এসেছে এই রাভিনা-অক্ষয়ের অন্তরঙ্গতার কথা। তবে প্রেমের সম্পর্কটি তাদের জন্য বেশ সুফলই বয়ে আনে। কেননা এই জুটির একের পর এক সিনেমা গুলো হিট হতে শুরু করে। দর্শকের কাছে এই তারকা জুটি অফস্ক্রিন প্রেমের মতই অনস্ক্রিন কেমিস্ট্রিও দর্শক সাদরে গ্রহণ করে।
দেখতে গেলে একেবারে সিনেমা মতই পারফেক্ট ছিল তাদের লাভ স্টোরি। আর কেনই বা হবে না বলুন, দুজনই ছিলেন পাঞ্জাবী। কাজেই দুজনার প্রেমই কেবল দুজনা কেন্দ্রিক ছিল না, পরিবারের সাথেও বেশ ভালো সম্পর্ক ছিল তাদের। রাভিনাকে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে অক্ষয়ের সাথে উপস্থিত হতে দেখা যেত। আর তাই বলিউডবাসীর সাথে সাথে ভক্তরাও ধরেই নিয়েছিল খুব শীঘ্রই বিয়ে মতো সুখবরটি জানাতে যাচ্ছেন এই তারকাজুটি।
তবে বর্তমানটা আমাদের সকলেরই জানা। অক্ষয় এখন টুইংকেল খান্নার সাথে আর রাভিনা একজন ব্যবসায়ীর সাথে সংসার করছেন। তবে কেনই বা হঠাৎ করে দুজনার পথ দু দিকে বেঁকে গেল। একসময়ের জনপ্রিয় তারকা জুটির অজানা অসমাপ্ত প্রেমের পেছনের অজানা কাহিনী তুলে ধরা হচ্ছো আজকের কাহিনীতে!
আপনি জানলে অবাক হবেন রাভিনা অক্ষয়কে পাগলের মতো ভালবাসতেন। আর অক্ষয় যে তাই তাতে রাভিনার কোন সন্দেহ ছিল না। তবে রাভিনা যখনই অক্ষয়কে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করতেন তখনই অক্ষয়ের কাছ থেকে একটি জবাবই পেতেন, আর তা শুনলে আপনিও অবাক হবেন! তবে কী বলেছিলেন অক্ষয়? রাভিনাকে অক্ষয় জানান, তখনই রাভিনাকে বিয়ে করবেন যেদিন থেকে রাভিনা সিনেমায় কাজ করা বন্ধ করে দেবেন। আর দেখুন রাভিনা অক্ষয়কে যে তার সর্বস্বটুকু দিয়ে ভালবেসেছেন তারই প্রমাণ দেন। তিনিও নতুন কোন সিনেমায় সাইন করা বন্ধ করে দেন।
৫ বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে ১৯৯৯ সালে একদিন দুজন মিলে একটি রেস্টুরেন্টে নৈশভোজে যান এই প্রেমিক জুটি। সেখানেই চুপিসারে রাভিনাকে আংটি পরান অক্ষয়। তবে মিডিয়ায় এই খবর তিনি প্রচার হতে দেননি। বাগদান সেরেছেন তবে বিয়ে তো করবেনই।
তবে আর কি, বিয়ে তো অবধারিত। কিন্তু না, অক্ষয় এখানে তার পিঠ দেখান রাভিনাকে। শুধু তাই নয় ধীরে ধীরে রাভিনার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আসেন অক্ষয়। শুধু তাই নয় অক্ষয় তার সাথে পড়তি ক্যারিয়ারের অজুহাত দেখিয়ে বিয়ের প্রসঙ্গ চেপে যান। পরে রাভিনা জানতে পারেন আরেক রূপসী নায়িকার আর সেই নায়িকার নামটি সকলের জানা শিল্পা শেঠীর সাথে প্রেমে মজেছেন তারই ভালোবাসার মানুষটি।
অতঃপর অক্ষয় শিল্পার সাথেও বিয়ের পিঁড়িতে বসি বসি করেও বিয়ে করে থিতু হন টুইংকেল খান্নার সাথে।

No comments:
Post a Comment