'উন্নয়ন করব খুন করব না' ভোটে জিতে বেফাঁস মন্তব্য নেতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 May 2018

'উন্নয়ন করব খুন করব না' ভোটে জিতে বেফাঁস মন্তব্য নেতার




স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ মার খাবো মার দেব না,
উন্নয়ন করব খুন করব না এমনটাই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ভোটে জিতে দাবী অনুব্রত মন্ডলের। ময়ূরেশ্বরে কোনও সন্ত্রাস, বোমাবাজি হয়নি তাহলে ওখানে শাসকদল জিতল কিভাবে প্রশ্ন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। তিনি বলেন, বিজেপি সন্ত্রাস করে বাইরে থেকে লোক আনিয়ে, সাধারণ মানুষ তার জবাব দিয়েছে। উন্নয়নের সাথ দিয়েছে। দাবী কেষ্টর।


বীরভূমে অনুব্রতর গড়ে তৃণমূলের ঝড় হলেও বিরোধী স্থান দখলে উঠে এলো বিজেপি । বীরভূমের ১৬৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মল্লারপুর ১ ও মহম্মদ বাজার ব্লকে গনপুর বিজেপির দখলে। মহম্মদ বাজার ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৩ বামেরা ৩ করে আসন পেয়েছে । বাকি ১৬৪টি গ্রাম পঞ্চায়েত তৃনমূল কংগ্রেস দখল করে । এর মধ্যে অধিকাংশ পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল কংগ্রেস দখল করেছিলো।সন্ত্রাসকে উপেক্ষা করে যে ভাবে মানুষ ভোট দিয়েছে তার জন্য সেই সব এলাকার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব । তাদের আরো দাবি ঠিক ভাবে মানুষ ভোট দিলে উল্টো ফল হতো বিজেপির । তবে বিজেপি এই জয়কে পাত্তা না দিয়ে তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেন দিনে এক রকম রাতে এক রকম । দেখুন বিজেপিরা কি করে । তবে এই জয়ে এক দিকে যেমন বিজেপিরা উল্লাস করেন অন্য দিকে দেখা গিয়েছে তৃণমূলের উল্লাস ।

No comments:

Post a Comment

Post Top Ad