হাসনাবাদ থেকে গ্রেপ্তার করা হল মরা মুরগির মাংস বিক্রির ঘটনায় মূল অভিযুক্ত কওসর আলি ঢালিকে। গতরাতে তাকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখা। তার বিরুদ্ধে IPC ২৭২ ও ২৭৩ নম্বর ধারা এবং ফুড সেফটি অ্যাক্টের ৫১ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে বারাসত আদালতে তোলা হবে।
ঢালি চিকেন সেন্টার নামে নিউটাউনের একটি মুরগির ফার্মের মালিক কওসর আলি ঢালি। তার বিরুদ্ধে পচা মাংস এবং মরা মুরগির মাংস বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া ফার্মের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি পালনের অভিযোগও রয়েছে। ২৭ এপ্রিল এয়ারপোর্টের আড়াই নম্বর গেটের কাছে একটি দোকানে মাংস সরবরাহ করতে গিয়ে ধরা পড়ে ঢালি চিকেন সেন্টারের এক কর্মী। তারপরই গোটা ঘটনা সামনে আসে। অভিযোগ দায়ের হয় কওসর আলি ঢালির বিরুদ্ধে। নিউটাউন এবং এয়ারপোর্ট থানার পাশাপাশি তদন্ত শুরু করে বিধাননগর পুলিশের গোয়েন্দা শাখা। কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক ছিল কওসর। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশে পালিয়ে গিয়েছিল সে। এরপর দেশে ফিরে আশ্রয় নেয় হাসনাবাদের একটি জায়গায়। সেখান থেকেই গতরাতে গ্রেপ্তার করা হয়।
এর আগে তার ভাই নাসিরুদ্দিন ঢালি এবং ওই মুরগি ফার্মের ৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রঃ ইনাডু


No comments:
Post a Comment