এক মহিলাকে পুরুষাঙ্গ দেখিয়ে গ্রেপ্তার বছর ২৩-এর যুবক। নাম প্রসেনজিৎ দাস। বাড়ি সোনারপুরের উদয়নপল্লিতে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানার সেন্ট্রাল পার্ক এলাকায়। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে আলিপুর আদালতে তোলা হবে।
শুক্রবার দুপুর তিনটে নাগাদ সেন্ট্রাল পার্ক এলাকার একটি গিফট শপে যায় প্রসেনজিৎ। চিনা বংশোদ্ভূত এক মহিলা ওই গিফট শপটি চালান। পুলিশের কাছে মহিলা জানিয়েছেন, ওই যুবক এসে প্রথমে তাঁকে কিছু একটা জিজ্ঞাসা করে। তিনি বাংলায় সাবলীল নন বলে তা বুঝতে পারেননি। এরপর হঠাৎ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। শ্লীলতাহানির চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তাকে ঠেলে দূরে সরিয়ে দেন ওই মহিলা। এরপর ফাঁকা দোকানের একপ্রান্তে গিয়ে প্যান্ট খুলে পুরুষাঙ্গ দেখাতে শুরু করে প্রসেনজিৎ। মহিলা চিৎকার করতে থাকেন। কিন্তু, ভরদুপুরে আশপাশে লোকজন ছিলেন না। সেইসঙ্গে দোকানের কাচও বন্ধ ছিল। তাই, নিজের মোবাইলে বিকৃতমনস্ক ওই যুবকের অশ্লীল অঙ্গভঙ্গির কিছু ছবি তুলে রাখেন। এরপর পালিয়ে যায় অভিযুক্ত যুবক।
ঘটনার পরই বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তদন্তে নেমে পুলিশ ছবিগুলি হাতে পায়। ছবি ছড়িয়ে দেওয়া হয় কলকাতা সংলগ্ন থানাগুলিতেও। গতরাতের দিকে সোনারপুরের রেনিয়া এলাকায় সন্ধান মেলে প্রসেনজিতের। বাঁশদ্রোণী থানা তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
এবারই প্রথম নয়। কিছুদিন আগেই চলন্ত বাসে ছাত্রীকে লক্ষ্য করে প্রকাশ্যে হস্তমৈথুন করেছিল এক ব্যক্তি। ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আর কিছুদিন পরই ফের এধরনের অশালীন আচরণ। প্রশ্ন উঠছে, কবে বদলাবে এই ঘৃণ্য মানসিকতা ?

No comments:
Post a Comment