অবশেষে গ্রেফতার আরাবুল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 May 2018

অবশেষে গ্রেফতার আরাবুল


মৃন্ময় নস্করঃ অবশেষে শুক্রবার রাত ১১টা নাগাদ  গ্রেফতার হল আরাবুল ইসলাম। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ ও সিআইডি যৌথ উদ্যোগে কাশীপুর থানা এলাকা থেকে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে।

খানিক আগে পর্যন্ত আরাবুলকে ধরতে নাস্তানাবুদ পুলিশ।চলছিল অবস্থান বিক্ষোভ। আরাবুলকে বাড়িতে পায়নি পুলিশ। হাকিমুল ও ছিল না। জমি কমিটি এখন মৃতদেহ নিয়ে নতুন হাটে আসছে গন অবস্থান করতে। যতক্ষন না আরাবুল ও তার শাগরেদরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষন অবস্থান চলবে এমনটাই জানা গিয়েছিল। সারারাত অবস্থান চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন কাশিপুর থানায় এলেন ডি আই জি পি আর ভরত লাল মিনা, আই জি দক্ষিন বঙ্গ সঞ্জয় সিং।


প্রসঙ্গত পোলেরহাট ২  নাগাদ জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মিছিলের ওপর সশস্ত্র হামলা চালায় আরাবুল বাহিনী। গুলিবিদ্ধ মাছিভাঙার হাফিজুল মোল্লা। মাথায় গুলি লেগেছে তার।আরাবুলের উপস্থিতিতেই এই ঘটনা। সেই জন্যই নবান্ন মুখ্যমন্ত্রী আরাবুলকে শুক্রবার রাতেই গ্রেফতার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad