ইতিমধ্যে ১৭ জনের প্রাণ গেছে। ভোটের দিন আরও বাকি। কি হবে কিছু বলা যাচ্ছে না। ১৪ তারিখ আদেও ভোট হবে কিনা বলা যাচ্ছে না।এর মধ্যে সুকৌশলে আঁট ঘাট বেঁধে, নিজেকে নিজের পরিবারকে বাঁচিয়ে শাসকদলের দৌরাত্ম্যকে বাঁচিয়ে এগোতে হবে। সময় হয়ে গিয়েছে এবার। বিজেপি জেতার। এমনটাই বার্তা দিলেন বিজেপি রাজ্য নেতা তথা দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বৃহস্পতিবার বলেন, যারা শাসকদলের থেকে টাকা কামাচ্ছে, প্রশাসন, গুন্ডা, পুলিশ এরা সব রাজ্য সরকারের সঙ্গে থাকবে তৃণমূলকে জেতাতে। আর যারা সাধারণ মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ তারা চায় শুধু বিজেপিকে। শান্ত মতন সুকৌশলে ভোট করাতে পারলে পশ্চিমবঙ্গে বিজেপিই জিতবে। জয়ের ঠিক এমনই দাবী। তিনি বলেন, আগে ৩৪ বছর ধরে বামেরা পশ্চিমবঙ্গে নির্যাতন চালাতো, সেই নির্যাতন থেকে বাঁচতে সবাই মুখ ফেরালো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কারণ তিনিই একমাত্র এই নির্যাতনের প্রতিবাদ করতেন। গ্রাম গঞ্জের মেয়েরা ধর্ষিতা হলে তাকে নিয়ে যেত বামেদের সামনে।কিন্ত এখন তিনি ক্ষমতায় আসার পর ১০৮ ডিগ্রি ঘুরে গেছেন।
জয় বলেন, এইভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলায় অর্থাৎ বাংলাদেশে পরিণত হবে। যেভাবে আগেকার দিনে মানুষরা বাঁচার জন্য পুঁটুলি নিয়ে বেড়াজাল কেটে এপার বাংলায় এসেছিল। জয়ের কথায় স্পষ্ট এখন একজনই বাঁচাতে পারেন তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।জয় আহ্বান জানান, একবার যেন গেরুয়াকে ভোট দিয়ে সুযোগ দেওয়া হয়।

No comments:
Post a Comment