কোথাও গাড়ি থেকে নেমে ভোটারের হাতে পদ্মফুল তুলে দিতেও দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রীকে৷এদিনের প্রচারে প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা সেলের নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল৷
বাবুল সুপ্রিয় জানান, মঙ্গলবার মহামান্য আদালত ইমেল নমিনেশনের যে রায় দিয়েছেন তা যুগান্তকারী,এই ভাবে যে নমিনেশন করা যায় তা সাধারন কেউ জানে না তবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকার গায়ের জোরে সব কিছু করতে চাইছে ভারতবর্ষের মতো গনতান্ত্রিক দেশে এই ভাবে নির্বাচন করা যায় না,দেশে আইনের উর্ধে কেউ নয়।গ্রামাঞ্চলের জনগন ভয়ে গুটিয়ে গেছে শাসক দলের হুমকির ভয়ে।গত পৌরসভা নির্বাচনে তৃনমূল যে ভাবে সন্ত্রাশ চালিয়েছিল তা কারোর অজানা নয়,পঞ্চায়েত নির্বাচনে ও সেই ভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।তবে আগামি ১৪ তারীখ নির্বাচন হবে কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী।


No comments:
Post a Comment