টাইসনাকে সত্যি প্রমাণ করে পাকাপাকিভাবে নিজের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন বাইচুং ভুটিয়া। বৃহস্পতিবার সিকিমে সাংবাদিক সম্মেলনে নিজের দল ঘোষনা করলেন ভারতীয় ফুটবলের পাহাড়ি বিছে। তাঁর ঘোষিত নয়া দলের নাম 'হামরো সিকিম পার্টি'।
আসন্ন বিধানসভা নির্বাচনে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিংকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই বাইচুংয়ের এই নতুন দলের আত্মপ্রকাশ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজনীতির আঙিনায় 'পাহাড়ী বিছে'র আত্মপ্রকাশ এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হাত ধরেই। কিন্তু একটা সময়ের পর দলে থেকেও নিজেকে ব্রাত্য মনে করেছিলেন তিনি। তাই তৃণমূল ছেড়ে বেরিয়ে এসে যেকোন সময় নতুন দল গঠন করতে পারেন বাইচুং, এমনটাই ধরে নিয়েছিলেন অনেকে। অবশেষে সিকিমের দারামদিনে এদিন সেই জল্পনাকেই সত্যি প্রমাণ করলেন ভারতের ফুটবল নক্ষত্র। সিকিমের প্রাক্তন মন্ত্রী আর বি সুব্বার সঙ্গে জোট বেঁধে তৈরি হল বাইচুংয়ের নতুন দল।
সূত্রের খবর, দারামদিনে বাইচুংয়ের সমর্থনে ভিড় জমান প্রায় ১০ হাজার মানুষ। স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে বাইচুংয়ের দলের সঙ্গে যোগ দিয়েছেন সিকিমের প্রথম আইএএস অফিসার মেঘনিধি দাহাল ও দিলীপ রাই। তৃণমূল ছেড়ে বেরিয়ে আসার পর বাইচুংকে পাশে পেতে মরিয়া ছিল সিকিমের প্রধান বিরোধী দল 'সিকিম ক্রান্তিকারী মোর্চা' (এসকেএম)। কিন্তু এসকেএম'র সে আশায় জল ঢেলে রাজনীতির ময়দানে নতুন খেল শুরু পাহাড়ী বিছের।



No comments:
Post a Comment