বিজেপির ঝড়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 May 2018

বিজেপির ঝড়!




   

 কর্নাটক বিধানসভা নির্বাচনে নিজের দলের জয় নিয়ে আশাপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকের চমরাজানগর জেলায় আয়োজিত এক সভায় আজ তিনি বলেন, “খবরে বলা হচ্ছে কর্নাটকে বিজেপি ঢেউ উঠেছে। কিন্তু, বাস্তবে এটা ঢেউ নয়। বরং কর্নাটকে বিজেপি ঝড় বইছে।”

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পার প্রশংসা করে বলেন, “ইয়েদুরাপ্পা হলেন কর্নাটকবাসীর আশা। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি।”

কর্নাটকে বিধানসভা ভোটের আগে পাঁচ দিনে ১৫টি সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আজ চমরাজানগর, উদুপি ও বেলাগাভিতে সভা রয়েছে তাঁর। ভোটের প্রচারে এসে শ্রমজীবী মানুষকে আন্তর্জাতিক শ্রম দিবসের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। 

No comments:

Post a Comment

Post Top Ad