'বিজেপি বৈশাখী' ঝড় বইছে পঞ্চায়েত নির্বাচনে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 May 2018

'বিজেপি বৈশাখী' ঝড় বইছে পঞ্চায়েত নির্বাচনে


'বিজেপি বৈশাখী' ঝড় বইছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে। কাল বৈশাখীর দিনে বিজেপি বৈশাখী ঝড় বইছে জঙ্গলমহল প্রাঙ্গণে। এমনটাই দাবী বিজেপি ওয়ান এন্ড ওয়ানলি তাবড় ওরফে মিষ্টিমুখ নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আরও দাবি, গ্রাম হাসলে শহর হাসবে, গ্রাম ভালো থাকলে শহর ভালো থাকবে, গ্রাম এগোলে পশ্চিমবঙ্গ এগোবে। ফলে পঞ্চায়েত ভোটে বিজেপিকে স্থাপন করতে হবে। জয় বলেন, পশ্চিমবঙ্গ হল মনী ৠষিদের জায়গা, সব দিক থেকে এই রাজ্য এগিয়ে ছিল কিন্ত এখন সব দিক থেকে পিছিয়ে পশ্চিমবঙ্গ। তবে আবার সব বাজে কাজে এগিয়ে পশ্চিমবঙ্গ। বিজেপি সততায় বিশ্বাস করে, বিজেপি মানুষ সেবায় বিশ্বাস করে। যা নরেন্দ্র মোদীর আদর্শে গড়ে ওঠা।কিন্ত তৃণমূল নিজের আখের গোছাতে ব্যস্ত। সাধারণ মানুষের  জমি জায়গা কিনে টাকা লুঠ করতে ব্যস্ত। সব দলকেই তো সাধারণ মানুষ দুইহাত তুলে আশীর্বাদ করেছে, এবার বিজেপিকে আশীর্বাদ করলে গ্রামের সব পরিবর্তন হবে। জয় বলেন, পঞ্চায়েত ভোটের জন্য বিজেপি বেছে বেছে প্রার্থীদের নির্বাচন করেছে, যারা মানুষের ভোটে জিতে ক্ষমতায় আসবে তারা একমাত্র মানুষের উপকার করবে। আর যদি না করে, কোনও দুর্নীতিতে জড়িয়ে পরেন তাহলে জয় বন্দ্যোপাধ্যায় বলেন তিনি কথা দিচ্ছেন তাদের সেই স্থান থেকে তাকে কান ধরে বের করে দেবেন।

জয় রবিবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় ভোট প্রচারে গিয়ে বলেন, যে প্রার্থী ভোটে জিতবেন, তারপর কাউন্সিলার হবেন, তারপর এমএলএ হবেন। তার উপায় একটাই সততা। চোখ বন্ধ করে মানুষের সেবা করে যেতে হবে, তাহলেই সেই পদ তারা পাবেন। কিন্ত কোনও কারণে তৃণমূলের মতন যদি নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে বা দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে তাকে বিজেপিতে রাখা সম্ভব হবে না। এদিন ভোট প্রচারে এসে বিজেপি প্রার্থীদের কড়াভাবেই বিজেপির নিয়ম কানুন বুঝিয়ে দিলেন জয়।

No comments:

Post a Comment

Post Top Ad