পুন:নির্বাচনে জয়ী গেরুয়া! তার মানে কি সন্ত্রাসের ফলেই জয় তৃণমূলের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 21 May 2018

পুন:নির্বাচনে জয়ী গেরুয়া! তার মানে কি সন্ত্রাসের ফলেই জয় তৃণমূলের?



জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুনর্নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী ডলি সূত্রধর। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী সুপ্রিয়া বিশ্বাসকে ২১৬টি ভোটে পরাস্ত করলেন তিনি। রবিবার ১৮৯/১ এবং ১৮৯/২ নম্বর বুথে পুনর্নির্বাচন হয়।

গণনার দিন ফুলবাড়ি একনম্বর গ্রাম পঞ্চায়েতের গণনাকেন্দ্র থেকে ব্যালট ছিনতাই হয়েছিল। অভিযোগ, ১৮৯/১ এবং ১৮৯/২ বুথের ব্যালট পেপার নিয়ে চম্পট দিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগের প্রেক্ষিতে অম্বিকা নগর প্রাথমিক স্কুলের ১৮৯/১ ও ১৮৯/২ বুথে ফের ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেইমতো রবিবার ভোট হয়। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ পর্ব চলে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি ব্যবস্থা রাখা হয়। তবে শান্তিতে হলেও আগের দিন থেকে ভোট কম পড়ে।

No comments:

Post a Comment

Post Top Ad