বিগত বছরের মতো এবছরও সিন্দ্রাণীর হরিনগর পল্লী যুব সঙ্ঘের ব্যবস্হাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।সিন্দ্রাণীর বাওড়ের ধার সংলগ্ন এই ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন উপলক্ষে রক্তদানের কর্মসূচি নেওয়া হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি।
সকাল এগারোটায় রক্তদান শিবিরের সূচনা করেন বাগদার বিধায়ক দুলাল বর। সংক্ষিপ্ত ভাষণে বিধায়ক দুলাল বর রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। ক্লাবের অন্যতম সংগঠক বিপ্রজিত দাস জানান-যেহেতু রবীন্দ্রনাথের জন্ম দিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই জন্য রক্তদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আলোচনা,নাচ,গান, আবৃত্তি সহ নানান অনুষ্ঠানের ব্যবস্হা রয়েছে।

No comments:
Post a Comment