হিংসা কন্টিনিউ: পঞ্চায়েত ভোট নিয়ে বোমা,গুলি! অস্বীকার পুলিশের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 May 2018

হিংসা কন্টিনিউ: পঞ্চায়েত ভোট নিয়ে বোমা,গুলি! অস্বীকার পুলিশের



মৃন্ময় নস্কর, কুলতলি :পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তেজনা ছড়ালো কুলতলীর গোদাবর কুন্দখালী।জানা গিয়েছে, কুলতলির  গোদাবর কুন্দখালি এলাকায় একটি মাছের ভেরিতে বসে কাজের  কথা বলছিল ঠিকাদার স্বয়ংবর সরদার ও ঠিকাকর্মী তাপস সরদার । অভিযোগ , সেই সময় মটর বাইকে চেপে দুই যুবক সেখানে আসে। দুজনকে লক্ষ্য করে প্রথমে বোমা ছোড়ে এবং পরে গুলি করে পালিয়ে যায় । ঘটনাস্থলে পুলিশ। এই ঘটনায় জখম হয় দুজন। আহতদের  স্থানীয় জয়নগর গ্রামীন হাসপাতালে নিয়ে আনা হয় । স্বয়ংবরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলে ও তাপসের জখমের মাত্রা বেশি থাকায় তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । স্বয়ংবরের দাবী, বোমার আঘাতে তার মাথা ও শরীরের বেশ কিছু জায়গায় ঝলসে গিয়েছে , অপরদিকে তাপস জানায় গুলির ছিটে লেগে সে গুরুতর জখম হয়েছে । তবে এসব কথা মানতে নারাজ কুল্তলী থানার পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরনে জখম হয়েছে ওই দুই ব্যক্তি । কুলতলি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করছে ।

No comments:

Post a Comment

Post Top Ad