চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে এই প্রথম বোমাবাজি। তৃণমূল ও নির্দল সমর্থকদের মারামারিতে বুধবার সকাল থেকে উত্তাল পটাশপুরের ভৈরবদাঁড়ি গ্রাম। নির্দল প্রার্থীকে মনোনয়নের শুরু থেকে শাসিয়ে আসছিল তৃণমূলীর। আর এখন ভোটের দিন এগিয়ে আসতে হার নিশ্চিত বুঝে নির্দল প্রার্থী ও তাঁর সমর্থদকদের ওপর তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ।বোমাবাজির সঙ্গে ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি দোকান। মারে গুরুতর জখম উভয়পক্ষের একাধিক জন। ঘটনা সকাল থেকে শুরু হলেও খবর দিয়েও লাভ হয়নি পুলিশকে। সব জেনেও হাতপা গুটিয়ে বসে থাকে পুলিশ।তবে রয়েছে রাজনৈতিক উত্তেজনা রয়েছে।
No comments:
Post a Comment