জয়ন্ত সাহা আসানসোল: পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনগণের প্রতি বৈষম্য মূলক আচরণের প্রতিবাদে এক পথ অবরোধ কর্মসূচী নেওয়া হয় । এই কর্মসূচী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার কুলটি থানার নিয়ামাতপুর মোড়ে ।
সিপিআই(এম)জোনাল কমিটির পক্ষ থেকে দুপুর একটা থেকে এই পথ অবরোধ কর্মসূচী আধঘন্টা চলার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷শেষে নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ এসে পথ অবরোধ সরিয়ে দেয়। এদিনের পথ অবরোধে নেতৃত্ব দেন স্থানীয় সিপিএম নেতা সাগর মুখার্জী সহ আরো অনেকে ৷
এর পাশাপাশি আসানসোলের বি এন আর মোড়ের রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়।



No comments:
Post a Comment