মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হল প্রতিবেশির উঠানে পড়ে থাকা বালির স্তূপে। খুন করে লাস গুম করে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি ও তার দুই নাবালক ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে খেলতে বেরিয়ে আর বাড়ি ফিরে আসে নি প্রথম শ্রেণির ছাত্র সায়ন মণ্ডল (৭)। ঘটনার ৪ দিন পরে তার মৃতদেহ উদ্ধার হল। এলাকার মানুষের সন্দেহ গিয়ে পড়ে ওই প্রতিবেশি ও তাঁর দুই ছেলের ওপর। খেলার সময় সামান্য ধাক্কাধাক্কির জেরেই সায়নকে শ্বাসরোধ করে খুন করে দেহ গুম করে দিয়েছে প্রতিবেশি পরিবার বলে অভিযোগ উঠেছে। এলাকার মানুষ বাবা সহ দুই ছেলেকে পুলিসের হাতে তুলে দেন। পুলিস তাদের আটক করে জেরা করছে।
সোমবার জয়নগর থানার রাজাপুর কড়াবেগ অঞ্চলের ঘটনা। এই ঘটনাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। সায়নকে কি কারনে খুন করা হয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রতিবেশির দুই ছেলের সঙ্গে কোন গোল মালের জেরেই এই ঘটনা ? না, এর পিছনে অন্যকোন কারন রয়েছে। রাজাপুর কড়াবেগ অঞ্চলের বাসিন্দা সায়ন মণ্ডল। প্রথম শ্রেণিতে পড়ত। গত বৃহস্পতিবার দিন থেকে পাওয়া যাচ্ছে না। বাবা গোষ্ট মণ্ডল এবং মা সাগরি মণ্ডল ছেলের কোন হদিশ পেয়ে জয়নগর থানায় ছেলেকে অপহরনের অভিযোগ করেন। এদিন সকালে আচমকাই প্রতিবেশি সচীন্দ্র সরদারের বাড়ির মধ্যে থেকে পচা দুর্গন্ধ বরে হতে থাকে। এলাকার মানুষ ওই বাড়িতে গিয়ে বালির স্তূপের মধ্যে থেকে বস্তায় বন্দী সায়নের দেহ উদ্ধার করেন।

No comments:
Post a Comment