এক কিশোরের পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পু্রশুড়া থানার আতম্বরি খালের কাছে। মৃত ওই কিশোরের নাম দিপঙ্কর রায় (১৪)। বাড়ি পুরশুড়া থানার কেলেপাড়া গ্রাম পঞ্চায়েতের রনবাগ এলাকায়। এই ঘটনায় অভিযোগের তীর ওই এলাকার প্রসেঞ্জিত রায়ের দিকে। এই ঘটনায় ওই এলাকা সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে নিখোঁজ ছিল দিপঙ্কর। অভিযোগ, প্রসেঞ্জিতের কাকার ছেলে কয়েক দিন আগে দিপঙ্করকে ব্যাপক মারধর করে। তারপর থেকেই দিপঙ্কর নিখোঁজ ছিল। এই বিষয়ে তার পরিবারের তরফে পুরশুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এদিন স্থানীয়রা পু্রশুড়া থানার আতম্বরি খালে পানার মধ্যে থেকে পচা দূর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করলে ওই নিখোঁজ কিশোরকে চিহ্নিত করা হয়। পুলিশ মৃত দেহটি ময়না তদন্তের জন্যে আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

No comments:
Post a Comment