মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙড় পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের মাছিভাঙা গ্রাম থেকে এক বিশাল মিছিল করে জমি রক্ষা কমিটি। মিছিলে ছিলেন ভোটের আগের নতুনহাটে মিছিলে গুলিতে নিহত হাফিজুর রহমান মোল্লার পরিবার। এছাড়া সদ্য পঞ্চায়েত নির্বাচনে জমি রক্ষা কমিটির ৫ জন জয়ী প্রার্থীরা। পাশাপাশি আন্দোলনে নিহতদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মিছিল করা হয়।
জমি রক্ষা আন্দোলনের নেতা অলোক চক্রবর্তী বলেন, হাফিজুরের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি ৷
পাশাপাশি ওর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন ৷
এছাড়া গ্রেপ্তার হওয়া সমস্ত আন্দোলন কারীদের অবিলম্বে মুক্তির দাবিতে আজকের মিছিল। আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে চলেছি আমরা।
মিছিলে ছিলেন ভাঙড় জমি রক্ষা কমিটির সভাপতি অাব্দুল অাজিজ মল্লিক, সম্পাদক মির্জা হাসান সহ আরো অনেকে। আজ ভাঙড়ের জমি রক্ষা কমিটির মিছিল মাছিভাঙা থেকে শুরু হয়। নতুন হাট থেকে দক্ষিন গাজীপুর হয়ে খামার আইট, মিদ্যা পাড়া হয়ে বকুলতলা থেকে আবার খামার আইট মোড়ে এসে শেষ হয় মিছিল। ভাঙড়ের জমি রক্ষা কমিটির মিছিলে হাফিজুর রহমান মোল্লার পরিবার এবং ভোটে জয়ী প্রার্থীদের নিয়ে হাঁটলেন সমীর পূততুন্ড, অনুরাধা দেব,ভারতী মুৎসুদ্দি ও অলিক চক্রবর্তী।

No comments:
Post a Comment