জয়ন্ত সাহা, আসানসোলঃ জমি বিবাদকে কেন্দ্র করে মৃত্যু এক বৃদ্ধের৷ঘটনাটি হীরাপুর থানার অন্তর্গত শ্যামবাঁধ এলাকার ভালুকজোড়ের ঘটনা বলে জানা গেছে৷ধনঞ্জয় বাউড়ি(৭০)নামের বৃদ্ধকে জমি মাফিয়ারা পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ করেছে বাড়ির লোক৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷পরিবার ও গ্রামের লোক মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে৷পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ৷তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ এখনও চলছে বলে জানা গেছে৷মৃতদেহ ঘিরে বিক্ষোভ। পাশাপাশি হীরাপুর থানা ঘেরাও করা হয়েছে।হীরাপুরের ঘটনায় মূল অভিযুক্ত সাগির খানকে পুলিশ গ্রেপ্তার করেছে।

No comments:
Post a Comment