হলদিয়ায় ১৮-১৯ অর্থবর্ষে ৩১৪ কোটি টাকার উন্নয়ন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 25 May 2018

হলদিয়ায় ১৮-১৯ অর্থবর্ষে ৩১৪ কোটি টাকার উন্নয়ন!



চাঁদনী, হলদিয়া: শিল্প শহর হলদিয়া এগোচ্ছে। আগেই জানিয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান  শুভেন্দু অধিকারী। গত ২০১৩ সালের সেপ্টেম্বর  মাসে দূষনের ছাড়পত্র পাওয়ার পর থেকে হলদিয়ায়  ছোট বড় শিল্পের বিকাশ ঘটতে শুরু করে। শিল্পপতিদের  প্রয়োজনীয় জায়গা দেওয়ার জন্য ল্যান্ডব্যাঙ্ক গড়ে তোলে হলদিয়া উন্নয়ন পর্ষদ। হমদিয়ায় আরো বেশি বেশি শিল্পের বিকাশের লক্ষ্যে শুক্রবার হলদিয়ার সতীশ সামন্ত ট্রেড সেন্টারে এম সি সি আই এর উদ্যোগে শিল্পের বিকাশের বিষয়ে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়। সেই বৈঠকে  উপস্থিত ছিলেন মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান  শুভেন্দু অধিকারী, পুলিশ সুপার ভি সলেমন নেশাকুমার, এমসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  ভীশাল ঝাঁজরিয়া, এইচডিসি এর ডেপুটি চেয়ারম্যান জি সেন্থিলেভল সহ অন্যান্যরা।

এদিন শুভেন্দু অধিকারী  জানান,আমরা হলদিয়ায় একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট গড়ে তুলেছি।আগামীদিন আরো আরো বাড়বে।গত অর্থ বর্ষে আমরা ১৫০ কোটি টাকার উন্নয়ন করেছি। তবে ১৮-১৯ অর্থবর্ষে আমাদের টার্গেট ৩১৪ কোটি টাকা।আমরা এই কাজের জন্য মার্চের জন্য অপেক্ষা করব না। ডিসেম্বর ৩১ ডের মধ্যে আমাদের সব ইনফাস্ট্রাকচার শেষ করে দেবো।রাস্তা সংস্কার, এলাকা সৌন্দর্যয়ন,সেচ, ওয়াচ টাওয়ার, যাত্রীপ্রতিক্ষালয় থেকে শুরু করে সাধারন মানুষের জন্য নানা বিধ উন্নয়ন। এছাড়াও তিনি বলেন হলদিয়ায় বেশকিছু শিল্প সংস্থা তাদের সম্প্রসারনের জন্য জমি আবেদন জানিয়েছেন। নিয়ম মেনেই তাদের দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হলদিয়াকে আরো ভালোভাবে  সাজিয়ে তোলার জন্য আমরা প্রস্তুত।

No comments:

Post a Comment

Post Top Ad