স্নেহা চক্রবর্তী, বীরভূম: শিলিগুড়ি থেকে গ্রেফতার হল সিউরি নার্সিং হোমের এক ভুয়ো ডাক্তার । ভুয়ো ওই ডাক্তারের নাম প্রচেতা চক্রবর্তী । প্রায় মাস খানেক আগে সিউরি এক প্রতিষ্টিত বেসরকারী নার্সিং হোমে মোটা টাকার বেতনের চাকুরীতে ঢুকেছিলেন ।তবে তার চিকিৎসা নিয়ে ওই নার্সিং হোমের অনান্য চিকিৎসকের সন্দেহ হয় । তারা ওই নার্সিং হোমের মালিককে বিষয়টি জানায় ।
এক দিন ওই নার্সিং হোমে চিকিৎসা করে ওই নার্সিং হোমের কাছে আগাম নগদ টাকা ও চেম্বারে থাকা দামী চিকিৎসার সরঞ্জাম নিয়ে চম্পট দেয় । এর পাসাপাসি ওই নার্সিং হোম সংলগ্ন একটি মোবাইলের দোকানে ভুয়ো চেক নিয়ে মোবাইল নিয়ে ওই প্রতারিত চিকিৎসক । এই ডাক্তারের রেজিষ্ট্রি নম্বর কলকাতার এক চিকিৎসকের বলে জানা গিয়েছে । তার নম্বর নিয়ে এত দিন বিভিন্ন নার্সিং হোমে চিকিৎসা করছিলেন । সোমবার তাকে সিউরি আদালতে তোলা হবে ।


No comments:
Post a Comment